নারায়ণগঞ্জের ফতুল্লায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মনির হোসেন হিরু নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে এলকাবাসী।
শুক্রবার (২২ মে) রাতে ফতুল্লার বক্তাবলী আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে কিন্তু ভুক্তভোগী শিশুর মা বিষয়টি কাউকে বুঝতে দেননি। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে পুলিশ বিষয়টি জানতে পেরে শিশুটিকে তাদের হেফাজতে নেয়।
ধর্ষণচেষ্টার এ খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয়। এতে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মনির হোসেন হিরু (২২) ও সোহেলের (২১) বাড়িতে তল্লাশি চালায়। হিরুকে তার বাড়ি থেকে ধরে এনে গণপিটুনি দেয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি মো. মাহাবুব আলম বলেন, নারী পুলিশ দিয়ে ওই শিশুকে জিজ্ঞাসা করা হলে দুজনের মধ্যে একজন তাকে ধর্ষণের চেষ্টা করেছেন বলে জানায়। বিষয়টি চিকিৎসার মাধ্যমে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে।
ওসি বলেন, আপাতত শিশুর অভিভাবকের অভিযোগ গ্রহণ করা হয়েছে। গণপিটুনির শিকার যুবককে তার পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!