বান্দরবানের থানচিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত এক দুঃসাহসিক অভিযানে অপহৃত ঠিকাদার মোঃ আমু হোসেন (৫০)-কে জীবিত উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মুক্তিপণের নগদ ৩ লাখ টাকাসহ সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের সদস্য মাংলে ম্রোকে হাতেনাতে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, গত ২১ মে থানচি উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদার আমু হোসেনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় স্থানীয় সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণের পর ভিকটিমের জীবননাশের আশঙ্কা দেখা দিলে পরিবারের সদস্যরা অপহরণকারীদের দাবিকৃত মুক্তিপণের অর্থ দিতে বাধ্য হন।
ঘটনার সংবাদ পাওয়ার পর বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাৎক্ষণিক অভিযান শুরু করে। বলিপাড়া জোন কমান্ডার লে. কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেনের সার্বিক দিকনির্দেশনায় এবং জোনের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ জাকির হোসেনের নেতৃত্বে বিজিবির একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্য সংগ্রহ, পরিস্থিতি বিশ্লেষণ ও অপহরণকারীদের গতিবিধির ওপর নিবিড় নজরদারি চালায়।
পরবর্তীতে গভীর রাতে থানচি উপজেলার দুর্গম পাহাড়ি জনপদ বিদ্যামনিপাড়ায় অত্যন্ত কৌশলগত ও ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির পেশাদারিত্ব, ধৈর্য ও তাৎক্ষণিক কৌশলগত সিদ্ধান্তের মাধ্যমে অপহৃত ঠিকাদারকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের সদস্য মাংলে ম্রোকে আটক করা হয়। পাশাপাশি অপহরণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং মুক্তিপণের নগদ ৩ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকায় সক্রিয় সন্ত্রাসী কর্মকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এদিকে থানচির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের সমন্বয়ে খুব শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে।
বিজিবি আরও জানায়, পর্যটনসমৃদ্ধ থানচিতে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। স্থানীয় জনগণের সহযোগিতায় পাহাড়ি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বদা তৎপর রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!