কক্সবাজারের চকরিয়া পৌরসভা এলাকায় ছেলের ধারালো দা-এর কোপে খলিলুর রহমান (৭৫) নামের এক বৃদ্ধ বাবা খুন হয়েছেন। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর পৌরসভার মৌলভীর কুম বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত খলিলুর রহমান পা হারা শারীরিক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে খলিলুর রহমানের ওপর অতর্কিত হামলা চালায় তার ছেলে মোহাম্মদ মিনার (২৮)। এ সময় ধারালো দা দিয়ে কুপিয়ে বাবার একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে মিনার। এতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি।
রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন দ্রুত খলিলুর রহমানকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার দ্রুত মৃত্যু হয়েছে। ঘটনার পর পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা অভিযুক্ত মিনারকে ধাওয়া করে আটকে পুলিশে সোপর্দ করে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত মোহাম্মদ মিনার দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তার চরম অত্যাচারে অতিষ্ঠ হয়ে পরিবারের অন্য সদস্যরা অনেক আগেই আলাদা বসবাস শুরু করেছিলেন। মাদকাসক্ত ছেলের ক্রমাগত নির্যাতনের অভিযোগে খলিলুর রহমান পূর্বে চকরিয়া থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন। সেই মামলায় কয়েক মাস কারাভোগের পর সম্প্রতি জামিনে মুক্তি পান মিনার। জেল থেকে বের হয়েই আজ নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাবার ওপর এই প্রতিশোধমূলক হামলা চালান তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ছেলেটি চরম মাদকাসক্ত। বাবার দায়ের করা মামলায় সে জেলেও ছিল। আজ সে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করেছে। স্থানীয়রা তাকে ধরে পুলিশের কাছে দিয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় চকরিয়া থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া শুরু হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!