মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় বজ্রপাতে প্রাণহানির এই ঘটনাগুলো ঘটে।
মৃত কৃষকের নাম আইয়ুব আলী (৪৫)। তবে কমলগঞ্জে মারা যাওয়া অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের কৃষক আইয়ুব আলী সকাল থেকেই মনু নদীর পাশের এলাকায় নিজের খেতের ধান কাটছিলেন। দুপুরের দিকে আকস্মিকভাবে কালবৈশাখী ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় ব্যক্তিরা জানান, বজ্রপাতে আইয়ুব আলীর শরীরের একদিকের পাঁজর পুরোটাই ঝলসে গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া কৃষক আইয়ুব আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, একই সময়ে কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা-বাগানে বজ্রপাতে আরও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কমলগঞ্জ থানা পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!