আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা ও ব্যবস্থাপনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি ফেরিঘাটে সুরক্ষা রেলিং স্থাপন করা হয়েছে। একটি ফেরির নির্ধারিত ধারণক্ষমতার অতিরিক্ত কোনো যানবাহন উঠতে দেওয়া হবে না। পাশাপাশি নিরাপত্তার স্বার্থে ফেরিতে ওঠার আগে যাত্রীদের যানবাহন থেকে নামিয়ে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, যাত্রীদের সচেতন করতে ঘাট এলাকায় নিয়মিত মাইকিং করা হচ্ছে। ঈদে মানুষ যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে এবং ছুটি শেষে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে, সে লক্ষ্যেই প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!