দেশের মৌ শিল্পকে আধুনিক, নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে রূপান্তরের প্রত্যয়ে রাজধানীতে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হয়েছে “জাতীয় মৌ সম্মেলন ২০২৬”।
রাজধানীর সীমান্ত স্কয়ারে আয়োজিত এ সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৭০০ মৌচাষি, মধু ব্যবসায়ী, গবেষক ও উদ্যোক্তার অংশগ্রহণে মুখর হয়ে ওঠে আয়োজনস্থল।
বৃহস্পতিবার (২১ মে) ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশনের উদ্যোগে এবং টাইটেল স্পন্সর ন্যাচারো-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনকে সংশ্লিষ্টরা দেশের মৌ শিল্পে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করেছেন।
মৌ শিল্পের উন্নয়ন, নিরাপদ মধু উৎপাদন, আধুনিক মৌচাষ সম্প্রসারণ এবং মৌচাষিদের মধ্যে সমন্বিত নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় মৌমাছির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মৌ শিল্পকে গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতে উন্নীত করতে সংশ্লিষ্টদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) গবেষণা পরিচালক ড. মো. আতাউর রহমান।
তিনি বলেন, মৌচাষ কেবল মধু উৎপাদনের ক্ষেত্র নয়, এটি কৃষি অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানের একটি সম্ভাবনাময় খাত। মৌ শিল্পের টেকসই উন্নয়নে গবেষণা, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল এপিকালচার ফাউন্ডেশনের সভাপতি মো. আবু হানিফ খান এবং সহ-সভাপতি শাহজাহান আলী। তারা মৌচাষিদের অধিকার রক্ষা, খাঁটি মধুর বাজার সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মধুর সম্ভাবনা তুলে ধরেন।
সম্মেলন বাস্তবায়ন কমিটিতে দায়িত্ব পালন করেন আবিদ আল কাইয়ুম, হাসানুল বান্না এবং গাজী সাকিবসহ অন্যান্যরা।
দিনব্যাপী আয়োজনে অভিজ্ঞ মৌচাষিদের আলোচনা, মতবিনিময় সভা, শিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ সেশন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ দেশের মৌ শিল্পকে আরও সুসংগঠিত, প্রযুক্তিনির্ভর ও সম্ভাবনাময় শিল্পখাতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!