রাজধানীর পল্লবীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসাকে মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে দাফন করা হয়েছে। বুধবার (২০ মে) রাতে মুন্সিগঞ্জে তাদের গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে রামিসাকে।
এর আগে, এশার নামাজের পর জেলার সিরাজদিখান উপজেলার মধ্যম শিয়ালদি গ্রামের মোল্লা বাড়ির বায়তুল আমান জামে মসজিদের আঙিনায় শিশু রামিসার জানাজা হয়। জানাজায় রামিসার আত্মীয়-স্বজন, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেয়। এসময় শোকের ছায়া নেমে আসে পুরো এলাকা জুড়ে। কবরস্থানের পাশেই কান্নায় ভেঙে পড়েন শিশু রামিশা আক্তারের বাবাসহ পরিবারের স্বজনরা।
এদিকে, নির্মম এই ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে, মুন্সিগঞ্জ শহরে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!