ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, ৫ ঘন্টা পর খুলনা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ স্বাভাবিক
ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত।   ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কোটচাঁদপুরের সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকা রুটের ট্রেন চলাচল।

বৃহস্পতিবার (২০ মে) দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে।

স্টেশন মাস্টার রিপন আলী জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩ টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। সকাল ৭ টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।