রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যা ও সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২০ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ দেশের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই। শিশু রামিসার এই নৃশংস হত্যাকাণ্ড গোটা জাতির জন্য লজ্জাজনক। দ্রুত বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে এই হত্যাকাণ্ডের আসামির ফাঁসি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি বন্য বর্বরতা ও ধর্ষণ রুখতে প্রয়োজনে আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড ঘোষণা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের বিবেক কি জাগ্রত হয় না, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই ব্যর্থতার দায় আপনাদেরই নিতে হবে। দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান দাবি।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ভবনের চারতলার ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছর বয়সী শিশু রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এই নৃশংস ঘটনার পর বুধবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত সোহেল রানাকে (৩৪) নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
রামিসার পরিবার জানায়, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বড় বোন রাইসার সঙ্গে রামিসার স্কুলে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই রামিসাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে তার মা পারভীন আক্তার ফ্ল্যাটের দরজার বাইরে রামিসার পায়ের একটি জুতো পড়ে থাকতে দেখেন। সন্দেহ হলে তিনি পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় এবং দীর্ঘক্ষণ নক করার পরও ভেতর থেকে কেউ সাড়া না দেওয়ায় তাদের সন্দেহ আরও বাড়ে। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে ঘরের ভেতর থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান প্রধান অভিযুক্ত সোহেল রানা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা শিশু রামিসাকে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!