ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় ৪ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (২০ মে) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া।
এ বিষয়ে সরাইল থানার উপ-পরিদর্শক তানভীর হোসেন বলেন, কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে সেপটিক ট্যাংকে নেমে বিষক্রিয়ায় চারজনের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ দিকে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।
সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে সরাইল দমকল বাহিনীর সদস্যরা। ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে গ্যাস জমে এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্ত ছাড়া কিছু এখনই বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!