ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় পথচারীর সঙ্গে সংঘর্ষের জেরে একটি মেছোবাঘকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। বুধবার (২০ মে) উপজেলার কাঁচেরকোল ইউনিয়নের উত্তর-মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পুরাতন বাখরবাহ গ্রামের এক ব্যক্তি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর-মির্জাপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে হঠাৎ একটি মেছোবাঘ তার মোটরসাইকেলের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলের সঙ্গে প্রাণীটির সংঘর্ষ হলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে আহত হন। এ সময় মেছোবাঘটি আহত ব্যক্তির দিকে এগিয়ে গ্রামবাসী লাঠিসোটা নিয়ে প্রাণীটিকে ঘিরে ফেলে এবং একপর্যায়ে পিটিয়ে হত্যা করে।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ধারণা করছেন, আশপাশের ঝোপঝাড় কমে যাওয়া ও খাদ্য সংকটের কারণে মেছোবাঘটি লোকালয়ে চলে আসে।
এ বিষয়ে শৈলকুপা বন বিভাগের কর্মকর্তা মোখলেচুর রহমান বলেন,মুঠোফোনে ঘটনাটি জানতে পেরেছি। গ্রামবাসী মেছোবাঘটিকে পিটিয়ে মেরে ফেলেছে, যা অত্যন্ত দুঃখজনক। বন্যপ্রাণী লোকালয়ে দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে খবর দেওয়ার আহ্বান জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!