যাত্রীবাহী লঞ্চে মাঝনদীতে গুরুতর অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে জরুরি চিকিৎসাসেবা দিয়ে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। সরকারের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালানো হয়।
বুধবার (২০ মে) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য ভোলা থেকে ‘দোয়েল পাখি-৮’ নামের একটি যাত্রীবাহী লঞ্চে ঢাকার উদ্দেশ্যে রওনা হন এক ব্যক্তি। রাত ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় পৌঁছালে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। এ সময় লঞ্চের এক সহযাত্রী কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বরে ফোন করে সহায়তা চান।
খবর পেয়ে চাঁদপুর কোস্ট গার্ড স্টেশনের একটি মেডিকেল টিম দ্রুত চাঁদপুর লঞ্চঘাটে পৌঁছে অসুস্থ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে সিভিল অ্যাম্বুলেন্সে করে তাকে চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
জননিরাপত্তা ও জনসেবায় কোস্ট গার্ডের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!