ওমানে গাড়ির ভেতর থেকে উদ্ধার হওয়া চট্টগ্রামের রাঙ্গুনিয়ার চার প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে এসে পৌঁছেছে। মঙ্গলবার (১৯মে) রাত নয়টায় মরদেহগুলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করেন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। পরে কফিনবন্দী মরদেহগুলো গাড়িযোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তাঁদের বাড়িতে নেওয়া হয়।
আজ (২০মে) ভোরে মরদেহগুলো রাঙ্গুনিয়ার লালানগর এলাকায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। খবর পেয়ে প্রতিবেশীসহ দূরদূরান্তের মানুষ সেখানে ভিড় জমান। পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
নিহতদের খালাতো ভাই এমরান হোসেন জানান, চার ভাইয়ের দাফনের জন্য পাশাপাশি কবর খোঁড়া হয়েছে। আজ বেলা ১১টায় তাদের জানাজা হওয়ার কথা রয়েছে।
সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেন, “একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকার মানুষ গভীরভাবে শোকাহত। সরকারের পক্ষ থেকে পরিবারকে দাফন ও মরদেহ পরিবহনের জন্য তাৎক্ষণিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।”
পরিবার সূত্রে জানা গেছে, নিহত দুই ভাইয়ের ১৫ মে দেশে ফেরার কথা ছিল। এ কারণে চার ভাই একসঙ্গে কেনাকাটার উদ্দেশ্যে বের হয়েছিলেন। পথেই ঘটে মর্মান্তিক এই ঘটনা।
গেল বুধবার (১৩ মে) রাতে ওমানের মুলাদ্দাহ এলাকায় একটি গাড়ির ভেতর থেকে চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন শাহিদুল ইসলাম, সিরাজুল ইসলাম, শহিদুল ইসলাম ও রাশেদুল ইসলাম।
চট্টগ্রাম সমিতি, ওমানের সভাপতি মো. ইয়াসিন চৌধুরী জানান, ঘটনার দিন সন্ধ্যায় চার ভাই ওমানের বারকা এলাকায় ছিলেন। পরে সেখান থেকে মুলাদ্দাহর উদ্দেশ্যে রওনা দেন। রাত আটটার পর তাঁদের একজন স্বজনকে ভয়েস বার্তায় জানান, তাঁরা গুরুতর অসুস্থ এবং গাড়ি থেকে বের হতে পারছেন না। সঙ্গে নিজেদের অবস্থানের স্থানও পাঠান।
পরে মুলাদ্দাহ এলাকায় পার্ক করা গাড়ির ভেতরে চারজনকে অচেতন অবস্থায় দেখে দুই প্রবাসী বাংলাদেশি পুলিশকে খবর দেন। পুলিশ এসে গাড়ির দরজা খুলে তাঁদের মরদেহ উদ্ধার করে।
রয়্যাল ওমান পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ি চালু থাকা অবস্থায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের নির্গত কার্বন মনোক্সাইড গ্যাসে শ্বাস নেওয়ার কারণে তাঁদের মৃত্যু হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!