নাটোরের লালপুর উপজেলায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার জব্দ করা হয়। সোমবার (১৮ মে) রাত দেড়টার দিকে উপজেলার পালিদহ এলাকায় লালপুর–ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০), সামিউল ইসলাম (৪৬), কাজল (৪০) ও মনিরুজ্জামান (৩৯)। তাদের মধ্যে তিনজন পাবনার ঈশ্বরদী উপজেলার পশ্চিম টেংরি এলাকার বাসিন্দা। অপরজন নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মাহমুদ হাসান ওরফে সোনামনি ঈশ্বরদী উপজেলা যুবদলের সদস্য। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পালিদহ এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় একটি সাদা রঙের প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই সঙ্গে গাড়িটি জব্দ করা হয়।
ওসি শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!