হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু এবং সিলেটে চিকিৎসাধীন আরও তিন শিশুর মৃত্যু হয়।
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে বিভাগটিতে এ রোগে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ জনে।
মারা যাওয়া শিশুরা হলো— ইশিতা কাহের, সুস্মিতা এবং লাবিবা। তারা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মৃত তিন শিশুরই বয়স এক বছরের কম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকা অবস্থায় তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে কোনো রোগী শনাক্ত না হলেও একই সময়ে ৯২ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মারা যাওয়া ৪০ শিশুর মধ্যে চারজনের হামের সংক্রমণ ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছিল, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোতে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকরা জানান, হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!