আওয়ামী লীগ সরকারের সাবেক প্রভাবশালী কূটনীতিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক মহাপরিচালক (ডিজি) সাব্বির বিন শামসকে লালমনিরহাটে আগুনে পুড়ে ছয়জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার (১৭ মে) বিকেলে তাকে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট ২০২৪ সালে লালমনিরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খানের বাড়িতে অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্ত এলাকা থেকে তাকে আটক করে পাটগ্রাম থানা পুলিশ। পুলিশ বলছে, ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি কূটনৈতিক পাসপোর্টসহ মোট সাতটি পাসপোর্ট এবং একটি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।
আটকের পর তাকে প্রথমে ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। পরে রাতেই তাকে লালমনিরহাট সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সাব্বির বিন শামসকে বাংলাদেশের অভ্যন্তরে পাওয়া যাওয়ায় অনুপ্রবেশের মামলায় গ্রেফতার দেখানো হয়নি। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও রয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের সময়ে সাব্বির বিন শামস চুক্তিভিত্তিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনে ‘মিনিস্টার’ পদেও দায়িত্ব পালন করেছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!