ঝিনাইদহ সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মে) সকালে সদর উপজেলার গাগান্না গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাগান্না গ্রামের মজিবর খান ও তার স্ত্রী মোমেনা খাতুন।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সোমবার ভোরে বাড়িতে ধান উড়ানোর জন্য ইলেকট্রনিক ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হন মজিবর খান। এ সময় তার স্ত্রী মোমেনা খাতুন তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তারা দু’জন মারা যান।
এদিকে একই সঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!