ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারের ওপর গাছ ভর্তি ট্রাকের পিছনে অপর মাছ ভর্তি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মাছের ট্রাকের চালক মো. শামিম (৩০)। তার বাড়ি যশোর কোতোয়ালি থানার চাচড়া গ্রামে এবং হেলপার অজ্ঞাত (২৮)। তারা দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান বলেন, সোমবার ভোর ৫টার দিকে আতাতি ফ্লাইওভারের নিকট ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পিছনে আরেকটি মাছের ট্রাক দ্রুত গতিতে এসে ধাক্কা দেয়। এতে দুজন নিহত হয়েছেন। তারা দুজনই মাছের ট্রাকের চালক ও হেলপার। চালক মো. শামিমের পরিচয় পাওয়া গেছে। হেলপারের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
তিনি জানান, সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ট্রাক দুটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!