পটুয়াখালীর গলাচিপা পৌর শহরে মোটরসাইকেলে এসে লিফলেট ছিটিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ‘শেখ হাসিনার সালাম’ স্লোগান শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার পর থেকে জড়িত চার তরুণকে শনাক্তে পুলিশ কাজ করছে।
রবিবার (১৭ মে) সকাল ১১টার দিকে পৌর শহরের সদর রোড, কালি বাড়ি রোড ও আওয়ামী লীগ অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে এসে চলন্ত অবস্থায় রাস্তায় লিফলেট ছুড়ে ছড়িয়ে দেয়। এ সময় তারা ‘শেখ হাসিনার সালাম, ঘরে ঘরে দিলাম’ স্লোগান দেয় বলে স্থানীয়রা দাবি করেন। এরপর দ্রুত গতিতে মোটরসাইকেল নিয়ে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
পরে দেখা যায়, ছড়িয়ে দেওয়া লিফলেটগুলোতে লেখা রয়েছে—‘দেশ বাঁচাতে প্রয়োজন শেখ হাসিনার প্রত্যাবর্তন’ এবং ‘থানায় মামলা হোক, হামলা হোক, তবুও বলবো আমরা জয় বাংলার লোক’। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লিফলেটগুলো গলাচিপা উপজেলা ছাত্রলীগের ব্যানারে ছাপানো ছিল।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল আরোহীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।
গলাচিপা থানার পরিদর্শক (তদন্ত) মো. জিলোন শিকদার জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শনাক্তে অভিযান চলছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!