রাজবাড়ীতে দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে নিহত ২৬ জন যাত্রীসহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মোট ৬২ জনের স্বজনদের মাঝে ২ কোটি ৬৮ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
রবিবার (১৭ মে) রাজবাড়ী পৌর মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই চেক বিতরণ করা হয়। পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী সেখ রবিউল আলম। তিনি বলেন, দৌলতদিয়া–পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সম্প্রতি জাপানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নদী এলাকা পরিদর্শন করেছে। আগামী মাসে আরও একটি দল সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করতে আসবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া সাম্প্রতিক একনেক সভায় রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া বিআরটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!