ফেনীর দাগনভূঞা উপজেলার একটি ভাড়া বাসা থেকে জসিম উদ্দিন (৪৫) নামের এক কাঠমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৭ মে) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের বাঁধের ঘোড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জসিম উদ্দিন সেনবাগ উপজেলার লেমুয়া বড়বাড়ী এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী জাকের হোসেনের দোকানে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্র জানায়, রামনগর এলাকার একটি টিনশেড ঘরে এক কাঠমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে খাটের ওপর পড়ে থাকা জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার (১৬ মে) রাতে সহকর্মীদের সঙ্গে চা পান শেষে রাত প্রায় ১২টার দিকে নিজ কক্ষে ঘুমাতে যান জসিম। রবিবার সকাল ৭টা থেকে তাকে একাধিকবার ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে দাগনভূঞা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা যেতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহতের ছোট ভাই সুমন জানান, জসিম উদ্দিনের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। মাত্র দুই দিন আগে তিনি বাড়ি থেকে কর্মস্থলে ফিরে এসেছিলেন। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও অধিকতর তদন্তের স্বার্থে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!