মানিকগঞ্জ জেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। রবিবার (১৭ মে) তিনি দুর্গত অঞ্চল ঘুরে দেখে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, নদীভাঙনের কারণে এ অঞ্চলের বহু মানুষের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিস্ট সরকার নদীভাঙন প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ কমাতে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। জরুরি ভিত্তিতে নদীতীরে জিও ব্যাগ ও ব্লক ফেলার কাজ শিগগিরই শুরু হবে বলে জানান তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনি সরেজমিনে মানুষের দুর্দশা দেখতে এবং তাদের কথা শুনতে এলাকায় এসেছেন। আশা করা হচ্ছে, আগামী দু-এক দিনের মধ্যেই নদীভাঙন প্রতিরোধে কার্যক্রম শুরু করা যাবে।
তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে পানি সম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রম শুরুর নির্দেশ দেন প্রতিমন্ত্রী। পাশাপাশি স্থায়ীভাবে নদীভাঙন রোধে শুষ্ক মৌসুমে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রয়োজনীয় সম্ভাব্যতা সমীক্ষা চালিয়ে টেকসই প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশনা দেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!