টাঙ্গাইলে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের পানিয়াবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো, ওই গ্রামের বজলুর রহমান মজনুর ছেলে মোবাসির হোসেন (১২) ও মোস্তাফিজুর রহমান (৮)।
স্থানীয় বাসিন্দারা জানান, এক সপ্তাহ আগে এই দুই শিশুর মা নতুন সন্তান প্রসব করেছেন। রবিবার (১৭ মে) সকাল থেকেই মোবাসির ও মোস্তাফিজুরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুরের দিকে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। পরে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আলী আকবর জানান, হাসপাতাল থেকে নিহত দুই শিশুর মরদেহ বাড়িতে আনা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আলমগীর হোসেন জানান, হাসপাতালে আনার আগেই ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!