কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বিএনপি নেতাকর্মীদের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম ছৈয়দা খাতুন (৫০)। শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার থাইংখালী-থাইপালং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ছৈয়দা খাতুন ওই এলাকার সৈয়দ হোসেনের স্ত্রী। তার ছেলে আব্দুর রহমানকে ছাত্রলীগের কর্মী দাবি করে মারধর করা হচ্ছিল বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
স্বজনদের দাবি, সম্প্রতি দেয়ালে ‘জয় বাংলা’ লেখাকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলার আসামি সন্দেহে আব্দুর রহমানকে আটক করেন ছাত্রদল ও যুবদলের কয়েকজন নেতাকর্মী। পরে তাকে মারধর করা হয়। এ ঘটনায় বিএনপি নেতা মিজান সিকদার ও ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ তুলেছে পরিবার।
এ সময় ছেলেকে রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে যান মা ছৈয়দা খাতুন। হামলার একপর্যায়ে তিনিও গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!