গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ব্যবসায়ী 
গভীর রাতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক ব্যবসায়ী  ।   ছবি: আরটিএনএন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে গভীর রাতে আপত্তিকর অবস্থায় এক প্রবাসীর স্ত্রী ও স্থানীয় এক ব্যবসায়ীকে আটক করেছেন এলাকাবাসী। পরে পারিবারিক ও স্থানীয়ভাবে আলোচনার পর ওই নারী তার কথিত প্রেমিককে বিয়ে করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার লামচর ইউনিয়নের রসুলপুর গ্রামে ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি আরবপ্রবাসী রিয়াজের স্ত্রী ওহি (ছদ্মনাম) রাতে এক ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে আটক হন। এ সময় স্থানীয় লোকজন তাদের জিজ্ঞাসাবাদ করেন।

ওহির একটি চার বছর বয়সী ছেলে সন্তান রয়েছে। তার বাড়ি কালিকাপুর এলাকায়। তিনি সেলিম রেজা ও ফাতেমা বেগমের মেয়ে বলে জানা গেছে।

অন্যদিকে, আটক ব্যক্তি বেড়ির বাজার এলাকার এক কসমেটিকস ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক ছিল বলে স্থানীয়দের দাবি।

পরে উভয় পক্ষের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই নারী তার কথিত প্রেমিককে বিয়ে করেন বলে এলাকাবাসী জানিয়েছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।