পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মুন্সিগঞ্জ জেলা সাংবাদিক সোসাইটির উদ্যোগে এবং তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) বিকেল ৫টায় তেঁতুলিয়া পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে অংশ নেয় মুন্সিগঞ্জ সাংবাদিক একাদশ ও তেঁতুলিয়া সাংবাদিক একাদশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আফরোজ শাহীন খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন।
তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল বাসেতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লাইছুর রহমান, তেঁতুলিয়া সাংবাদিক কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক নিশান পত্রিকার সম্পাদক মো. আবু সাঈদ সোহান, মুন্সিগঞ্জ সাংবাদিক সোসাইটির সভাপতি হাজী মুহাম্মদ সেলিম, তেঁতুলিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহরাব আলী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তেঁতুলিয়া শাখার সাধারণ সম্পাদক সবুজ।
খেলাটি পরিচালনা করেন মো. সাজেদার রহমান রাজু।
ম্যাচের শুরুতে মুন্সিগঞ্জ সাংবাদিক একাদশ একটি গোল করে এগিয়ে যায়। বিরতির পর তেঁতুলিয়া সাংবাদিক একাদশ সমতাসূচক গোল করলে ম্যাচে উত্তেজনা ফিরে আসে। শেষ পর্যন্ত ১-১ গোলের সমতায় ড্রয়ের মধ্য দিয়ে প্রীতি ম্যাচের সমাপ্তি ঘটে।
খেলা শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!