মুন্সীগঞ্জের টংগীবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কর্মসংস্থান ব্যাংকের ২৮৯তম শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) উপজেলার নতুন এই শাখাটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব ড. এ. এফ. এম মতিউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার। মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ নতুন এই শাখার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ব্যাংকের অভ্যন্তরীণ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মেনহাজুল আলম উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার সার্বিক চিত্র সম্পর্কে অবহিত করেন। একই সঙ্গে জেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মুখ্য সচিবের কাছ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ গ্রহণ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, টংগীবাড়ীতে নতুন এই শাখা চালুর ফলে স্থানীয় এলাকায় অর্থনৈতিক গতিশীলতা বহুলাংশে বৃদ্ধি পাবে। বিশেষ করে এলাকার বেকার যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরিতে এই ব্যাংক অনন্য ভূমিকা রাখবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!