অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ১০ বাংলাদেশিকে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে হালুয়াঘাট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।
শনিবার (১৬ মে) সকালে হালুয়াঘাট উপজেলার ধোপাঝুড়ি সীমান্তের মেইন পিলার ১১২০ এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের তেলিখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন মুক্তার হোসেন, শাহজামাল হক, শ্রী সিপেন, আনিসুর রহমান, কামাল হোসেন, ইব্রাহীম আলী, নওশাদ আলী, আকবর আলী, জহিরুল ইসলাম ও শাকিম উদ্দিন। তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা যায়, গত ৬ মাস আগে তারা পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করে। এরপর থেকেই ভারতে বিভিন্ন কাজ করে জীবিকা নির্বাহ করছিলেন। কিন্তু শুক্রবার (১৫ মে) তাদেরকে মেঘালয় পুলিশ আটক করে। পরে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (১৬ মে) সকালে বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
এরপর ময়মনসিংহ-৩৯ বিজিবি ব্যাটালিয়নের তেলিখালী বিওপিতে কর্মরত নায়েব সুবেদার মো. মিজানুর রহমান হালুয়াঘাট থানায় বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে হস্তান্তর করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। আটককৃত ব্যক্তিদের ময়মনসিংহ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!