কুষ্টিয়ায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের জেলা শাখার মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর বৃত্তির প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৯ ঘটিকায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃত্তি প্রাপ্ত ৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহিবুর রহমান মুহিব।
প্রধান আলোচক ছিলেন স্টুডেন্ট'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কিশোরকণ্ঠ ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও কুষ্টিয়া মেডিকেল কলেজের বিতর্ক ক্লাবের সভাপতি মেহেদী হাসান শাহাদাত।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক ইমরান বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের সদস্য সচিব জুবায়ের আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলা শাখার সাবেক চেয়ারম্যান আব্দুল সাত্তার, আশিকুর ইসলাম চপল, মেহেদী হাসান মুকুল, খাজা আহমেদ, লেখক মাহমুদ শরীফ বর্তমান সদস্য হাবিবুল বাশার, সাজ্জাদ হোসেন জিম, মুরসালিন, আব্দুল আলিম প্রমূখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নগদ টাকা, ক্রেষ্ট, সনদপত্র ও পবিত্র কোরআন মাজীদ তুলে দেন। অনুষ্ঠানের শুরুতে কোরবান থেকে তেলাওয়াত করেন জুনায়েদ ওমল ফারুক। মাহফুজ রহমান অনুবাদ পাঠ করেন।
অনুষ্ঠানের মাঝে মাঝে সংগীত পরিবেশন করেন শিল্পী রুহুল আমিন, সিফাতুল্লাহ সাইদী, মাহফুজুর রহমান বাঁধন প্রমূখ।
উল্লেখ্য, এবারের বৃত্তি পরীক্ষা গত ৩রা জানুয়ারি দুইটি কেন্দ্রে কুষ্টিয়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে শ্রেণি ট্যালেন্ট, ট্যালেন্ট ও সাধারণ গ্রেডে ৩০০ জন বৃত্তি লাভ করে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!