জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী।   ফাইল ছবি

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, সরকার উন্নয়ন না করে কতগুলো কার্ড বানাচ্ছে। তাদের দেওয়া কার্ডে টাকা পাওয়া না গেলে আমরাও একটা কার্ড বানাব যার নাম হবে লাল কার্ড। 

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত রাজশাহী মহানগর ও জেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাটোয়ারী বলেন, আমরা লুণ্ঠনের জন্য রাজনীতি করি না, চাঁদাবাজির জন্য রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের জন্য। 

সরকারকে হুঁশিয়ার করে তিনি বলেন, যেসব ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেছে সরকার, সেসব ইশতেহার না বাস্তবায়ন করলে সরকারের গদিতে লাথি মারতে কুণ্ঠাবোধ করব না।

মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দলটির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান মন, কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, যুগ্ম-সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, নারী শক্তির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় মূখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল) সারজিস আলম প্রমুখ।