গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করায় সাভার ও তার আশেপাশের কয়েকটি এলাকায় রোববার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না।
গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করায় সাভার ও তার আশেপাশের কয়েকটি এলাকায় রবিবার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না।   ছবি: সংগৃহীত

গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন করায় সাভার ও তার আশেপাশের কয়েকটি এলাকায় রবিবার (১৭ মে) রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না। শনিবার (১৬ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের কারণে রবিবার রাত ১১টা থেকে সোমবার (১৮ মে) বিকেল ৫টা পর্যন্ত মোট ১৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস বন্ধ থাকবে আমিন বাজার ডিআরএস থেকে নবীনগর পর্যন্ত মহাসড়কের উভয় পাশের এলাকা, বলিয়ারপুর, হেমায়েতপুর, চামড়া শিল্পনগরী, সিংগাইর রোড, ফুলবাড়িয়া, নবীনগর, সাভার পৌর এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া বাজার, গৌরীপুর, কুমকুমারী, রাজাশন, কলমা এবং আশেপাশের এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়ের মধ্যে সকল শ্রেণির গ্রাহকই গ্যাসের সরবরাহ থেকে বঞ্চিত হবেন। এছাড়া, আশেপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। তিতাস গ্যাস গ্রাহকদের সম্ভাব্য অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

 

এমআর/আরটিএনএন