ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের চাকা মেরামতের সময় পেছন থেকে আসা একটি বাসের চাপায় বাবা-ছেলেকে নিহত হয়েছে। শনিবার (১৬ মে) ভোর সাড়ে চারটার দিকে বগাইল ও বামনকান্দা এলাকার মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোর সদর উপজেলার রূপদিয়া এলাকার ইউসুফ আলী (৫০) ও তার ছেলে ইয়াকুব আলী (২৬)। ইয়াকুব ট্রাকের চালক ছিলেন এবং তার বাবা ইউসুফ আলী সহকারী হিসেবে সঙ্গে কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি মালবাহী ট্রাকের পেছনের চাকা বিকল হলে তারা ট্রাকটি এক পাশে থামিয়ে মেরামতের কাজ শুরু করেন। এ সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাত বাস তাদের চাপা দেয়। দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয় এবং মরদেহ সড়কের উপর ছড়িয়ে পড়ে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে এবং ঘাতক বাস শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!