নাটোর ও রাজশাহীর কিছু এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
নাটোর ও রাজশাহীর কিছু এলাকায় শনিবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।   ছবি: সংগৃহীত

নাটোর ও রাজশাহীর কিছু এলাকায় শনিবার (১৬ মে) বিভিন্ন সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, বনপাড়া গ্রিড উপকেন্দ্রে নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের জন্য বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী, বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের কিছু এলাকায় সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। তবে প্রকৃত কাজের অগ্রগতির উপর নির্ভর করে সময় কিছুটা কম বা বেশি হতে পারে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহী জানিয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছ কেটে সরানোর কাজের জন্য সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না। এই সময়ে বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২, বাঘা জোনাল অফিস জানিয়েছে, বাঘা ৩৩ কেভি লাইনে জরুরি উন্নয়নমূলক কাজের জন্য সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাঘা জোনাল অফিসের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

প্রতিটি প্রতিষ্ঠান গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এমআর/আরটিএনএন