ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত তদন্তে একটি সক্রিয় মোটরসাইকেল চোরচক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পিবিআই।
শুক্রবার (১৫ মে) ভোরে গৌরীপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ নামে পরিচিত মানিক চৌধুরী (৩৯)।
শুক্রবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান।
পিবিআই সূত্র জানায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাতের একটি সুজুকি মোটরসাইকেল চুরি হয়। অভিযোগ পাওয়ার পর পিবিআইয়ের একটি বিশেষ দল তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে চক্রটির সদস্যদের শনাক্ত করে।
তদন্তের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে পালামন্দার গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানে আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর নেত্রকোণা-ল ১১-১৩৪৭ বলে জানিয়েছে পিবিআই।
এ ছাড়া মোটরসাইকেলের রং পরিবর্তন এবং চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে একটি সক্রিয় চোরচক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, চক্রটির অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত আছে। গ্রেপ্তার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, বিষয়টি আগে জানা ছিল না। তবে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!