জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক এবং আরিফ মঈনুদ্দিনকে সদস্যসচিব করে ১৬৮ সদস্যবিশিষ্ট একটি বৃহৎ ও পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় (রূপায়ন ট্রেড সেন্টার, বাংলামোটর, ঢাকা) থেকে এই সাংগঠনিক নির্দেশ জারি করা হয়।
কমিটি ঘোষণার স্মারকে যৌথভাবে স্বাক্ষর করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যসচিব আখতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী রিদুয়ান হৃদয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রাম মহানগর এনসিপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও আশরাফুল হক টিপু। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাফসান জানি রিয়াজ এবং প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিদুয়ান হৃদয়। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাফর আহমদ চৌধুরী ও জসিম উদ্দিন ওপেল। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন নিজাম উদ্দিন এবং হুজ্জাতুল্লাহ বিন ফারুক।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সদস্যসচিব, বিভিন্ন সম্পাদকীয় পদ এবং সম্মানিত সদস্যসহ মোট ১৬৮ জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম মহানগরে দলের নতুন এই কমিটি গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন বলেন, ৪১টি ওয়ার্ডের সংগঠকদের নিয়ে প্রায় ১,০০০ সংগঠকের বাছাইকৃত তথ্যের ভিত্তিতে মহানগর কমিটি গঠিত হয়েছে, যেখানে প্রাধান্য পেয়েছে প্রাক্তন রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, তরুণ জুলাইযোদ্ধা, প্রবাসী এবং স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা। আগামীর চট্টগ্রামের রাজনীতির নতুন পাটাতন তৈরি করবে এই মহানগর কমিটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!