তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আবারও গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের যশোর জেলা কমান্ডার হিসেবে পরিচিত তওসিকুল ইসলাম বিশ্বাস ওরফে তনিম বিশ্বাস। গত সোমবার (১১ মে) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি যশোর শহরতলীর কিসমত নওয়াপাড়ার বিশ্বাসপাড়ার মৃত ওহিদুল বিশ্বাসের ছেলে।
এর আগে ২০২১ সালে চাঁদাবাজি, অস্ত্রের মুখে অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তাকে আটক করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে তিনি আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। ২০২২ সালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে আসা বিশেষ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয়।
এরপর জানা যায়, তিনি নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের যশোর জেলা কমান্ডার ছিলেন। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়। দুই বছর কারাভোগের পর তিনি কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান। সর্বশেষ সোমবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, কারাগারে থাকার সময় তনিমের পেছনে প্রায় সাত লাখ টাকা খরচ করা হয়। জেল থেকে বের হওয়ার পর তিনি আরও একটি বিয়ে করেন এবং ওষুধ ব্যবসার কথা বলে তাদের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর দায়ের করা এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ২৩ নভেম্বর তনিমের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে সাড়ে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তিনি তনিমের একাধিক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে পারেন। এসব বিষয়ে প্রতিবাদ করলে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২০ এপ্রিলের পর থেকে তনিম প্রায়ই রাতে বাড়ির বাইরে থাকতেন। মাঝে মধ্যে বাড়িতে এসে স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন। ৩ মে রাতেও তিনি বাড়িতে এসে সম্পর্ক স্থাপন করেন। পরদিন ৪ মে তিনি জানান, স্ত্রীকে তালাক দিয়েছেন এবং একটি তালাকনামাও দেখান, যেখানে উল্লেখ ছিল ২৬ এপ্রিল তাকে তালাক দেওয়া হয়েছে।
এরপর বাড়ি থেকে চলে যেতে বললে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!