দেশে হাম ও হাম-সদৃশ উপসর্গে শিশু মৃত্যুর মিছিল থামছেই না। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহে ৯ মাস বয়সী এক শিশু এবং সিলেটে মাত্র ৫ মাস বয়সী এক শিশু মারা গেছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া শিশুটি জেলার তারাকান্দা উপজেলার বাসিন্দা। গত ১২ মে হাম-সদৃশ লক্ষণ নিয়ে তাকে হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার (১৪ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৩ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে মোট ১০৪ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।
অন্যদিকে, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বন্ধন নামে পাঁচ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও হাম-সদৃশ উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩১১ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৪ জন সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হলেও ল্যাব পরীক্ষায় নতুন কোনো আক্রান্ত শনাক্ত হয়নি।
সারাদেশে হামের প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে, হামের বদলে শিশুকে জলাতঙ্কের টিকা দেওয়ার একটি অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
স্বাস্থ্য বিভাগ থেকে শিশুদের নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আনার পাশাপাশি যেকোনো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!