খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও ‘বি কোম্পানির’ সক্রিয় সদস্য মো. ইমন মোল্লাকে (২৯) গ্রেপ্তার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (১৪ মে) রাতে মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর সিপিসি স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার ইমন মোল্লা হরিণটানা থানার রায়েরমহল ইসলামনগর রোড এলাকার মাসুদ মোল্লার ছেলে। র্যাবের দাবি, ইমন খুলনার কুখ্যাত ‘বি কোম্পানি’র একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা, সোনাডাঙ্গা ও হরিণটানা থানায় হত্যাচেষ্টা, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, চুরিসহ বিভিন্ন অপরাধে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার ইমনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!