চাঁদপুরের মেঘনা নদীতে চলন্ত লঞ্চে প্রসব পরবর্তী সংকটাপন্ন এক প্রসূতি ও নবজাতককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে দ্রুত এই সহায়তা প্রদান করা হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এদিন সকালে ভোলা থেকে ‘এমভি আসা যাওয়া-২’ নামক লঞ্চে করে এক গর্ভবতী নারী উন্নত চিকিৎসার জন্য ঢাকা যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুর এলাকা অতিক্রম করার সময় ওই নারী সন্তান প্রসব করেন। এতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে লঞ্চ কর্তৃপক্ষ কোস্ট গার্ডের সহায়তা চায়।
তাৎক্ষণিক সাড় দিয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি মেডিকেল টিম লঞ্চঘাটে পৌঁছে মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের উদ্ধার করে মোহনপুর ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, জননিরাপত্তার পাশাপাশি মানবিক বিপর্যয়ে কোস্ট গার্ড সর্বদা সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!