পঞ্চগড়ে বিষধর সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি তেঁতুলিয়া উপজেলার দর্জিপাড়া গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৪ মে) সকালে বাড়ির পাশের একটি মরিচক্ষেতে মরিচ তুলতে যান সালেহা খাতুন। বেলা ১১টার দিকে কাজ করার সময় হঠাৎ একটি বিষধর সাপ তাঁকে ছোবল দেয়।
তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এসে দ্রুত তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া সদর হাসপাতালে নিয়ে যান।
পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকেরা তাঁকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!