সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পুলিশের পৃথক অভিযানে ১০ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে উপজেলার হলিদাকান্দা এলাকায় প্রথম অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে পৌঁছালে ১০-১২ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া করে ঘটনাস্থল থেকে আলী আহম্মদ (২৪) নামের একজনকে গ্রেপ্তার করে।
পরবর্তী সময়ে আলী আহম্মদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোশাররফ হোসেন (৩২), রাসেল আহমেদ (২৬), সাগর (৩০), সাইদ শাহরিয়ার (২১), শাহ আলম (২৫), সজিব মিয়া (১৯) এবং ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়। আটককৃতদের সবার বাড়ি হলিদাকান্দা এলাকায়। তাদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
একই দিন গভীর রাতে পৃথক আরেকটি অভিযানে হলিদাকান্দা এলাকা থেকে কামাল হোসেন (৩৭) নামের এক মাদক কারবারিকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে কামালের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী সজিব মিয়াকেও (২৫) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ফয়েল পেপার উদ্ধার করা হয়।
ধর্মপাশা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আটক কিশোরকে নিয়ম অনুযায়ী শিশু সেলে পাঠানো হয়েছে। পলাতক ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!