লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত ৭টি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৪ মে) কুলাঘাট ইউনিয়নের দক্ষিণ শিবেরকুটি এলাকায় পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে লিটন মিয়া (২৯) ও সাব্বির হোসেন (২১)–কে আটক করা হয়। এ সময় জনি (৩৫) নামে একজন পালিয়ে যায়।
পরে মোগলহাট বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে সাজু (২০), ফিরোজ ইসলাম (১৮), আসাদুজ্জামান ওলি (১৯) ও মিলন মিয়া (২৪)–কে গ্রেপ্তার করে পুলিশ।
লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, জব্দ করা মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইটের তথ্য পাওয়া গেছে। পাশাপাশি মোবাইলের সিম ব্যবহার করে বিকাশ ও নগদ অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ লেনদেনের প্রমাণও মিলেছে।
তিনি আরও জানান, এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬ অনুযায়ী লালমনিরহাট সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!