ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামে প্রবাসীর স্ত্রী রিনা আক্তার (৪০) হত্যার ঘটনায় নির্মাণশ্রমিক সাইফুল ইসলাম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআইয়ের যৌথ টিম।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও ক্রাইম) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার সাইফুলকে নিয়ে অভিযানকারী দল ফেনীর পথে রয়েছে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাইফুল ইসলাম নির্মাণশ্রমিকের পাশাপাশি সিএনজি অটোরিকশা চালাতেন এবং তিনি মাদকাসক্ত ছিলেন। অভিযুক্ত সাইফুল ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের চোছনা গ্রামের আবুল খায়েরের ছেলে।
এর আগে মঙ্গলবার রাতে প্রবাসী মানিক মিয়ার নির্মাণাধীন ঘরে তার স্ত্রী রিনা আক্তারকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ বালুচাপা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেন।
এ ঘটনায় বুধবার ফেনী মডেল থানা-এ নিহত রিনার বড় ছেলে আরজু একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের যৌথ অভিযানে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!