পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ট্রেনিং সেশন অন ফায়ার সেফটি, আর্থকোয়েক অ্যান্ড হাই-রাইজ বিল্ডিং সেফটি ম্যানেজমেন্ট অ্যান্ড ডেমনস্ট্রেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পাবনা কার্যালয়ের ফায়ার স্টেশন অফিসার শফিউল ইসলাম এবং ইন্সপেক্টর ফারুক আহমেদ।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “বেশির ভাগ সময় আমরা দুর্যোগের পূর্বাভাস জানতে পারি না। দুর্যোগ হঠাৎ করেই আসে। তাই সব সময় দুর্যোগ মোকাবিলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। সবাইকে সচেতন হতে হবে। প্রশিক্ষণ এ ক্ষেত্রে সচেতনতা বাড়াতে সহায়তা করে। সেই ধারাবাহিকতায় এ আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবিলা করতে হবে।”
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!