মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি সরকারি অফিসে গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে দুর্বৃত্তদের প্রবেশের ঘটনায় গুরুত্বপূর্ণ সরকারি নথির নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
অফিস সূত্রে জানা গেছে, বুধবার (১৩ মে) গভীর রাতে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দোতলার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অফিসের কয়েকটি কক্ষের দরজা ও আলমারির তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়।
সিসিটিভি ফুটেজে এক অজ্ঞাত ব্যক্তির অবস্থান শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। ফুটেজে দেখা যায়, মধ্যরাতের দিকে ওই ব্যক্তি অফিস ভবনের ভেতরে চলাফেরা করছেন।
একই রাতে গাংনী উপজেলা ভূমি অফিসের একতলা ভবনের পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশের ঘটনাও ঘটে। সকালে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে এসে আলমারি খোলা ও গুরুত্বপূর্ণ নথিপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
গাংনী উপজেলা সাব-রেজিস্ট্রার জানান, এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা মালামাল খোয়া গেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!