গাজীপুরে টিকটক করতে গিয়ে তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে গাজীপুরে ধীরাশ্রম রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত দুই যুবকের এখনও কোন পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের ধীরাশ্রম রেলওয়ে স্টেশনটি নান্দনিক ডিজাইন হওয়ায় বিভিন্ন সময় টিকটকাররা এসে ভিডিও করেন। রাতেও পর্যাপ্ত আলো থাকার কারণে অনেকেই রাতেও ঘুরতে আসে, টিকটক করে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে দুজন রেল লাইনের ওপর টিকটক ভিডিও করছিলো। সে সময় ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস তাদেরকে চাপা দেয়। এতে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কাইয়ুম আলী বলেন, ধীরাশ্রমে ট্রেনে কাটা পড়ে দুজন মারা গেছে। ঘটনাটি ঘটেছে রাত সোয়া ৯টায়। দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তারা ৷পরে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!