কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের সবুজপাড়া চর এলাকায় ভুট্টা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের সবুজপাড়া চর এলাকায় ভুট্টা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।   ছবি: আরটিএনএন

কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের সবুজপাড়া চর এলাকায় ভুট্টা চাষিদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সাকলে আয়োজিত এ মাঠ দিবসে প্রতিষ্ঠানটির উন্নতমানের ‘মুকুল-৫৫৫’ জাতের ভুট্টা বীজ ব্যবহার করে চাষ করা ভুট্টাক্ষেত সরেজমিন পরিদর্শন করেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় ভুট্টার ফলন, গাছের বৃদ্ধি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় করা হয়।

মাঠ দিবসের আয়োজনে উপস্থিত ছিলেন জেএফ এগ্রো প্রাইভেট লিমিটেডের মার্কেটিং অফিসার সাজ্জাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিবেশক হাবিব ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান হাবিবসহ স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে কৃষকদের সঙ্গে মতবিনিময়কালে মার্কেটিং অফিসার সাজ্জাদ হোসেন বলেন, ‘জেএফ এগ্রো সবসময় কৃষকদের জন্য উন্নতমানের ও উচ্চ ফলনশীল বীজ নিয়ে কাজ করে যাচ্ছে। মুকুল-৫৫৫ ভুট্টার বীজ মাঠ পর্যায়ে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। কম খরচে অধিক ফলন পাওয়ায় কৃষকরা এ বীজের প্রতি আগ্রহী হয়ে উঠছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে কৃষকদের হাতে মানসম্মত বীজ পৌঁছে দেওয়া এবং আধুনিক কৃষি প্রযুক্তির মাধ্যমে তাদের লাভবান করা। মুকুল-৫৫৫ সেই লক্ষ্য পূরণে সফলভাবে কাজ করছে।’

স্থানীয় কৃষকরা জানান, ‘মুকুল-৫৫৫’ ভুট্টার বীজ ব্যবহার করে তারা প্রতি ৩৩ শতাংশ জমিতে ৫৫ থেকে ৬০ মণ পর্যন্ত ফলন পেয়েছেন। অন্যান্য জাতের তুলনায় এ বীজে ফলন বেশি এবং রোগবালাইও কম হওয়ায় তারা বেশ সন্তুষ্ট।

কৃষক আব্দুল জলিল বলেন, ‘মুকুল-৫৫৫ ভুট্টার ফলন খুব ভালো হয়েছে। গাছের বৃদ্ধি ও মোচার গঠনও ভালো। আশা করছি আগামী মৌসুমেও এই বীজ ব্যবহার করবো।’

আরেক কৃষক রহিম উদ্দিন বলেন, ‘খরচ তুলনামূলক কম হলেও ফলন অনেক বেশি পেয়েছি। এতে আমাদের লাভও ভালো হয়েছে।’

আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে উন্নতমানের বীজের সমন্বয় ঘটিয়ে দেশের কৃষিখাতকে আরও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছে জেএফ এগ্রো প্রাইভেট লিমিটেড। মানসম্মত বীজ ও কৃষকদের সঠিক পরামর্শ প্রদানের মাধ্যমে কৃষকের মুখে হাসি ফোটানোই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।