পাবনার চাটমোহর উপজেলায় পৃথক স্থানে মাঠে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে উপজেলার পার্শ্বডাঙ্গা ও মুলগ্রাম ইউনিয়নে কালবৈশাখী ঝড়ের সময় এসব ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া এলাকার তোরাপ ফারাজী (৫৫) এবং মুলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের রব্বান আলী (৬০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে তোরাপ ফারাজী ডিকশির বিলে কৃষিকাজ করছিলেন। বিকেল চারটার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর বিলে পাটের জমিতে কাজ করতে গিয়েছিলেন রব্বান আলী। দুপুরে ঝোড়ো হাওয়া ও বজ্রপাত শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে রওনা হন। পথে বজ্রাঘাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগে নিহত দুই কৃষকের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে এবং যথাযথ নিয়ম মেনে তাদের দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে শোকের ছায়া নেমে এসেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!