টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা নিতে আসা এক মাস বয়সী এক শিশুকে ভুলবশত জলাতঙ্কের (র্যাবিস) ভ্যাকসিন দেওয়ার অভিযোগ উঠেছে। ভ্যাকসিন নেওয়ার কিছু সময় পর শিশুটি নিস্তেজ হয়ে পড়ে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার।
বুধবার (১৩ মে) উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন ও মো. ফারুক তাদের এক মাস পাঁচ দিন বয়সী মেয়ে ফাহিতাকে নিয়মিত টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ভুল করে শিশুটিকে দুই ডোজ র্যাবিসের ‘র্যাবিক্স’ ভ্যাকসিন দিয়ে দেন।
পরিবারের দাবি, টিকা দেওয়ার কিছুক্ষণ পর থেকেই শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং সে নিস্তেজ হয়ে পড়ে। প্রতিবাদ জানাতে গেলে হাসপাতালের দায়িত্বশীলদের কাছ থেকে খারাপ আচরণেরও শিকার হন তারা।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আসা অন্য শিশুদের স্বজনদের মধ্যেও আতঙ্ক দেখা দেয়।
এদিকে অভিযোগ উঠেছে, অবসরে যাওয়া স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুমকে দিয়েই টিকাদান কার্যক্রম চালানো হচ্ছিল। সহকারী স্বাস্থ্য পরিদর্শক নজরুল ইসলাম নুরুর দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি হাসপাতালে উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।
অভিযুক্ত স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুলবশত শিশুটিকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং এটি অনিচ্ছাকৃত ভুল ছিল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান আজাদ বলেন, ঘটনাটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অবসরে গেলেও টিকাদান কার্যক্রম পরিচালনার জন্য কাইয়ুমকে দায়িত্ব দেওয়া হয়েছিল।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!