আটোয়ারীতে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক ।   ছবি: আরটিএনএন

পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের আঃ জলিলের পুত্র ইউসুফ আলী (৪৫), পার্শ্ববর্তী বোদা উপজেলার ধরধরা গ্রামের নরেশ রায়ের পুত্র নিমাই (১৪) এবং একই উপজেলার প্রধানপাড়া গ্রামের ইশক লালের ছেলে রিমন চন্দ্র (১৪)। 

মঙ্গলবার (১২ মে) রাতে তাদেরকে উপজেলার ধরধরা রেলগেইট এলাকা থেকে আটক করে থানা পুলিশ।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধরধরা রেলগেইট এলাকা থেকে মাদক কেনাবেচার সময় এএসআই জগদীশ চন্দ্রের নেতৃত্বে পুলিশ তাদেরকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে। 

বুধবার (১৩ মে) বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা দায়ের করে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে গ্রেরণ করা হয়েছে।